আমি বনানীর কর্ণভূষণ সুন্দর পরিপাটি, নাম ‘কাঞ্চন’ হাল্কা গড়ন মধুপর্কের বাটি! মধু-পিঙ্গল কিরণ মধুতে যবে উঠে বুক ভরি’ দেবতার পায়ে তখনি নিজেরে নিজে নিবেদন করি। মৃদু পরশেই ‘নোন্ছা‌’ লাগে গো, তাই দূরে ফুটে আছি, ক্ষীর সাগরের মৃদু ফেন-লেখা আমি জোছনার চাঁছি!