আমার পরাণ যেন হাসে, ফুলেরি মতন অনায়াসে; চাঁদের কিরণতলে, বরষার ধারা জলে, শিশিরে কিবা সে মধুমাসে;– ফুলেরি মতন অনায়াসে। সব সঙ্কোচ শোক কুণ্ঠা শিথিল হোক্‌, আপনারে মেলিয়া বাতাসে, নবনীত-নিরমল খুলিয়া সকল দল সার্থক হোক্‌ মধু-বাসে;— ফলেরি মতন অনায়াসে।