নির্ম্মাল্য ফলে পরিণতি হ’ল না যাহার নিস্ফল সেই ফুলে ভক্ত সপিল আঁখি জলে তিতি’ দেবতার পদমূলে। দেবতার পায়ে জীবন ঢালিয়া সেই চির-ফলহীন জগতের শিরোধার্য্য হ’য়েছে;– হয়েছে গো অমলিন শোভাহীন তার শুষ্ক পাপ্ড়ি‌,— আজি জগতের চোখে অলোক-আলোকে মণ্ডিত,—সে ষে আশোক-বারতা শোকে; দৈব অভয় সে যে দুর্গম দূর গমনের পথে! দেবতার বরে নির্ম্মল করে নিস্ফলও এ জগতে!