01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

বিশ্ব যখন নিদ্রাগমন

বিশ্ব যখন নিদ্রাগমন গগন অন্ধকার; কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার। নয়নে ঘুম নিল কেড়ে, উঠে বসি শয়ন ছেড়ে, মেলে আঁখি চেয়ে থাকি পাইনে দেখা তার। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পূরে জানিনে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল...

Rabindranath TagoreRabindranath Tagore 4 days ago · 1 min read 2 0 0
Poetry

সেদিন এ-ধরণীর

সবুজ দ্বীপের ছায়া—উতরোল তরঙ্গের ভিড় মোর চোখে জেগে-জেগে ধীরে-ধীরে হ’লো অপহত কুয়াশায় ঝ’রে পড়া আতসের মতো। দিকে-দিকে ডুবে গেল কোলাহল, সহসা উজানজলে ভাটা গেল ভাসি, অতিদূর আকাশের মুখখানা আসি বুকে মোর তুলে গেল যেন হাহাকার।...

Jibanananda DasJibanananda Das 4 days ago · 2 min read 6 0 0
Poetry

হেরি অহরহ তোমারি বিরহ

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে। কত রূপ ধরে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে হে। সারা নিশি ধরি তারায় তারায় অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়, পল্লবদলে শ্রাবণ ধারায় তোমার বিরহ বাজে হে। ঘরে ঘরে আজি কত বেদনায় তোমারি গভীর...

Rabindranath TagoreRabindranath Tagore 4 days ago · 1 min read 1 0 0
Poetry

লীলা

সিন্ধু-ভৈরবী কেন বাজাও কাঁকন কনকন, কত ছলভরে! ওগো ঘরে ফিরে চলো কনককলসে জল ভ’রে। কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি কর খেলা! কেন চাহ খনে খনে চকিত নয়নে কার তরে কত ছলভরে! হেরো যমুনাবেলায় আলসে হেলায় গেল বেলা, যত হাসিভরা ঢেউ করে কা...

Rabindranath TagoreRabindranath Tagore 4 days ago · 1 min read 1 0 0
Poetry

প্রিয়া

শত বার ধিক্‌ আজি আমারে, সুন্দরী, তোমারে হেরিতে চাহি এত ক্ষুদ্র করি। তোমার মহিমাজ্যোতি তব মূর্তি হতে আমার অন্তরে পড়ি ছড়ায় জগতে। যখন তোমার ’পরে পড়ে নি নয়ন জগৎ-লক্ষ্মীর দেখা পাই নি তখন। স্বর্গের অঞ্জন তুমি মাখাইলে চোখে...

Rabindranath TagoreRabindranath Tagore 4 days ago · 1 min read 0 0 0
Poetry

আমরা এসেছি

কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল। দুঃখ-যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ, যারা তা হারায় তারাই ভরিয়ে তুলেছে সাড়ায় হৃদয়-বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল॥ কে যেন ক্ষুব্ধ...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 4 days ago · 1 min read 0 0 0
Poetry

অস্থানে

একই লতাবিতান বেয়ে চামেলি আর মধু-মঞ্জরী দশটি বছর কাটিয়েচে গায়ে গায়ে, রোজ সকালে সূর্য্য আলোর ভোজে পাতাগুলি মেলে বলেচে এই তো এসেচি। অধিকারের দ্বন্দ্ব ছিল ডালে ডালে দুই শরিকে, তবু তাদের প্রাণের আনন্দে রেশারেশির দাগ পড়েন...

Rabindranath TagoreRabindranath Tagore 4 days ago · 1 min read 1 0 0
Poetry

গান

আমরা জেগেছি আমরা লেগেছি কাজে আমরা কিশোর বীর। আজ বাংলার ঘরে ঘরে আমরা যে সৈনিক মুক্তির। সেবা আমাদের হাতের অস্ত্র দুঃথীকে বিলাই অন্ন বস্ত্র দেশের মুক্তি-দূত যে আমরা স্ফ‌ুলিংগ শক্তির। আমরা আগুন জ্বালাব মিলনে পোড়াব শত্র‌ুদল...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 4 days ago · 1 min read 1 0 0
Poetry

ঠিকানা

ঠিকানা আমার চেয়েছ বন্ধু— ঠিকানার সন্ধান, আজও পাও নি? দুঃখ যে দিলে করব না অভিমান? ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে কখনো পর্ণকুটির গড়ি। আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে, সেখা...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 4 days ago · 1 min read 1 0 0
Poetry

স্মৃতি

সে ছিল আরেক দিন এই তরী-’পরে, কণ্ঠ তার পূর্ণ ছিল সুধাগীতিস্বরে। ছিল তার আঁখি দুটি ঘনপক্ষ্ণচ্ছায়, সজল মেঘের মতো ভরা করুণায়। কোমল হৃদয়খানি উদ্‌বেলিত সুখে, উচ্ছ্বসি উঠিত হাসি সরল কৌতুকে। পাশে বসি ব’লে যেত কলকণ্ঠকথা— কত কী...

Rabindranath TagoreRabindranath Tagore 4 days ago · 1 min read 2 0 0
Poetry

নীরব তন্ত্রী

“তোমার বীণায় সব তার বাজে, ওহে বীণ্‌-কার, তারি মাঝে কেন নীরব কেবল একখানি তার”? “ভব-নদীতীরে হৃদি মন্দিরে দেবতা বিরাজে, পুজা সমাপিয়া এসেছি ফিরিয়া আপনার কাজে। বিদায়ের ক্ষণে শুধাল পূজারী,— দেবীরে কি দিলে? তব জুনমের শ্রেষ্...

Rabindranath TagoreRabindranath Tagore 4 days ago · 1 min read 3 0 0
Poetry

না-পাওয়া

ওগো মোর না-পাওয়া গো, তোরের অরুণ-আভাসনে, ঘুমে ছুঁয়ে যাও মোর পাওয়ার পাখীরে ক্ষণে ক্ষণে। সহসা স্বপন টুটে তাই সে যে গেয়ে উঠে, কিছু তা’র বুঝি নাহি বুঝি। তাই সে যে পাখা মেলে উড়ে যায় ঘর ফেলে, ফিরে আসে কারে খুঁজি’ খুঁজি’॥...

Rabindranath TagoreRabindranath Tagore 4 days ago · 1 min read 3 0 0
Poetry

শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ-মাঝে

শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ-মাঝে অস্ত গেল; হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ংকরী। দয়াহীন সভ্যতানাগিনী তুলেছে কুটিল ফণা চক্ষের নিমেষে গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। স্বার্থে স্বার্থে বেধেছে...

Rabindranath TagoreRabindranath Tagore 4 days ago · 1 min read 0 0 0
Poetry

দিনবদলের পালা

দিলবদলের পালা আর এক যুদ্ধ শেষ, পৃথিবীতে তবু কিছু জিজ্ঞাসা উন্মুখ। উদ্দাম ঢাকের শব্দে সে প্রশ্নের উত্তর কোথায়? বিজয়ী বিশ্বের চোখ মুদে আসে, নামে এক ক্লান্তির জড়তা। রক্তাক্ত প্রান্তর তার অদৃশ্য দুহাতে নাড়া দেয় পৃথিবীক...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 4 days ago · 2 min read 3 0 0
Poetry

ভারতীয় জীবনত্রাণ-সমাজের মহাপ্রয়াণে

অকস্মাৎ মধ্যদিনে গান বন্ধ ক’রে দিল পাখি, ছিন্নভিন্ন সন্ধ্যাবেলা প্রাত্যহিক মিলনের রাখী; ঘরে ঘরে অনেকেই নিঃসঙ্গ একাকী। ক্লাব উঠে গিয়েছে সফরে, শূন্য ঘর, শূন্য মাঠ, ফুল ফোটা মালঞ্চ প’ড়ে ত্যক্ত এ ক্লাবের কক্ষে নিষ্প্রদীপ অ...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 4 days ago · 2 min read 1 0 0
Poetry

অল্প লইয়া থাকি তাই মোর

অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে হায়-হায়। নদীতটসম কেবলি বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই, একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় ত...

Rabindranath TagoreRabindranath Tagore 5 days ago · 1 min read 3 0 0
Poetry

ধান কাটা হ’য়ে গেছে

ধান কাটা হ’য়ে গেছে কবে যেন— খেতে মাঠে প’ড়ে আছে খড় পাতা কুটো ভাঙা ডিম— সাপের খোলস নীড় শীত। এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ— কেমন নিবিড়। ওইখানে একজন শুয়ে আছে— দিনরাত দেখা হ’তো কতো কতো দ...

Jibanananda DasJibanananda Das 5 days ago · 1 min read 5 0 0