“তোমার বীণায় সব তার বাজে,   ওহে বীণ্‌-কার, তারি মাঝে কেন নীরব কেবল   একখানি তার”? “ভব-নদীতীরে হৃদি মন্দিরে   দেবতা বিরাজে, পুজা সমাপিয়া এসেছি ফিরিয়া   আপনার কাজে। বিদায়ের ক্ষণে শুধাল পূজারী,—   দেবীরে কি দিলে? তব জুনমের শ্রেষ্ঠ কি ধন   ছিল এ নিখিলে?— কহিলাম আমি-সঁপিয়া এসেছি   পূজা-উপহার আমার বীণায় ছিল যে একটি   সুবর্ণ তার; যে তারে আমার হৃদয়বনের   যত মধুকর ক্ষণেকে ক্ষণেকে ধ্বনিয়া তুলিত   গুঞ্জন স্বর,— যে তারে আমার কোকিল গাহিত   বসন্ত গান- সেইখানি আমি দেবতা চরণে   করিয়াছি দান। তাই এ বীণায় বাজেনা কেবল   একখানি তার,— আছে তাহা শুধু মৌন মহৎ   পুজা-উপহার।” ৪ ফাল্গুন, ১৩০২। — চিত্রা (1896)