01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

রূপে ও অরূপে গাঁথা

রূপে ও অরূপে গাঁথা এ ভুবনখানি— ভাব তারে সুর দেয়, সত্য দেয় বাণী। এসো মাঝখানে তার, আনো ধ্যান আপনার ছবিতে গানেতে যেথা নিত্য কানাকানি। — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

নারী

তুমি এ মনের সৃষ্টি, তাই মনোমাঝে এমন সহজে তব প্রতিমা বিরাজে। যখন তোমারে হেরি জগতের তীরে মনে হয় মন হতে এসেছ বাহিরে। যখন তোমারে দেখি মনোমাঝখানে মনে হয় জন্ম-জন্ম আছ এ পরানে। মানসীরূপিণী তুমি, তাই দিশে দিশে সকল সৌন্দর্য-সাথ...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

শেষ কথা

মাঝে মাঝে মনে হয়, শতকথাভারে হৃদয় পড়েছে যেন নুয়ে একেবারে। যেন কোন্‌ ভাবযজ্ঞ বহু আয়োজনে চলিতেছে অন্তরের সুদূর সদনে। অধীর সিন্ধুর মতো কলধ্বনি তার অতি দূর হতে কানে আসে বারম্বার। মনে হয়, কত ছন্দ, কত-না রাগিণী, কত-না আশ্...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বিক্ষোভ

বিক্ষোভ দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম, হে স্বদেশ, ফের সেই কথা জানলাম। জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে, কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে? যারা আজ এত মিথ্যার দায়ভ...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 1 min read 2 0 0
Poetry

ফোটে ফুল আসে যৌবন

ফোটে ফুল আসে যৌবন সুরভি বিলায় দোঁহে বসন্তে জাগে ফুলবন অকারণ যায় বহে॥ কোনো এককাল মিলনে, বিশ্বেরে অনুশীলনে কাটে জানি জানি অনুক্ষণ অতি অপরূপ মোহে॥ ফুল ঝরে আর যৌবন চলে যায়, বার বার তারা ‘ভালবাসো’ বলে যায়। তারপর কাটে বিরহ...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 1 min read 1 0 0
Poetry

রবীন্দ্রনাথের প্রতি

এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি, এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রূকুটি; এখনো প্রাণের স্তরে স্তরে, তোমার দানের মাটি সোনার ফসল তু...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 1 min read 2 0 0
Poetry

দূর পৃথিবীর গন্ধে ভ’রে ওঠে আমার এ বাঙালীর মন

দূর পৃথিবীর গন্ধে ভ’রে ওঠে আমার এ বাঙালীর মন আজ রাতে; একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে অচেনা ঘাসের বুকে আমারে ঘুমায়ে যেতে বলে, তবুও সে ঘাস এই বাংলার অবিরল ঘাসের মতন মউরির মৃদু গন্ধে ভ’রে র’বে;―কিশোরীর স্তন প্রথম জ...

Jibanananda DasJibanananda Das 1 month ago · 1 min read 3 0 0
Poetry

ব্ল্যাক-মার্কেট

হাত করে মহাজন, হাত করে জোতদার, ব্ল্যাক-মার্কেট করে ধনী রাম পোদ্দার গরীব চাষীকে মেরে হাতখানা পাকালো বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাবও তবু ছাড়ল না তার লোক-মারা স্বভাব ও। একা থাকে, তাই হর...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 1 min read 2 0 0
Poetry

জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণে

জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণে এ আশ্চর্য সংসারের মহানিকেতনে সে ক্ষণ অজ্ঞাত মোর। কোন্‌ শক্তি মোরে ফুটাইল এ বিপুল রহস্যের ক্রোড়ে অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো। তবু তো প্রভাতে শির করিয়া উন্নত যখনি নয়ন মেলি নিরখিনু ধর...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 2 0 0
Poetry

দান

কাঁকন-জোড়া এনে দিলেম যবে ভেবেছিলেম হয় তো খুসি হবে। তুলে তুমি নিলে হাতের পরে, ঘুরিয়ে তুমি দেখ্‌লে ক্ষণেক তরে, প’রেছিলে হয়-তো গিয়ে ঘরে, হয় তো বা তা রেখেছিলে খুলে। এলে যেদিন বিদায় নেবার রাতে কাঁকন দুটী দেখি নাই তো হা...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 2 0 0
Poetry

ছিন্ন করে লও হে মোরে

ছিন্ন করে লও হে মোরে আর বিলম্ব নয়। ধূলায় পাছে ঝরে পড়ি এই জাগে মোর ভয় এ ফুল তোমার মালার মাঝে ঠাঁই পাবে কি, জানি না যে, তবু তোমার আঘাতটি তার ভাগ্যে যেন রয়। ছিন্ন কর ছিন্ন কর আর বিলম্ব নয়। কখন যে দিন ফুরিয়ে যাবে, আসব...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি। বাহির-পানে চোখ মেলেছি হৃদয়-পানেই চাই নি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি॥ তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

পিয়ালী

চাহনি তাহার, সব কোলাহল হ’লে সারা সন্ধ্যার তিমিরে ভাসা তারা। মৌনখানি সুমধুর মিনতিরে লতায়ে লতায়ে যেন মনের চৌদিকে দেয় ঘিরে, নির্ব্বাক চাহিয়া থাকে নাহি পায় ভেবে কেমন করিয়া কী-যে দেবে। দুয়ার-বাহিরে আসে ধীরে, ক্ষণেক নীর...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

নাবিক

কোথাও তরণী আজ চ’লে গেছে আকাশ-রেখায়— তবে— এই কথা ভেবে নিদ্রায় আসক্ত হ’তে গিয়ে তবু বেদনায় জেগে ওঠে পরাস্ত নাবিক; সূর্য যেন পরম্পরাক্রম আরো— ওই দিকে— সৈকতের পিছে বন্দরের কোলাহল—পাম সারি; তবু তার পরে স্বাভাবিক স্বৰ্গীয়...

Jibanananda DasJibanananda Das 1 month ago · 1 min read 2 0 0
Poetry

তুমি যে এসেছ মোর ভবনে

তুমি যে এসেছ মোর ভবনে রব উঠেছে ভুবনে। নহিলে ফুলে কিসের রঙ লেগেছে, গগনে কোন্ গান জেগেছে, কোন্ পরিমল পবনে॥ দিয়ে দুঃখ-সুখের বেদনা আমায় তোমার সাধনা। আমার ব্যথায় ব্যথায় পা ফেলিয়া এলে তোমার সুর মেলিয়া, এলে আমার জীবনে॥ ১৬...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বুদ্বুদ মাত্র

মৃত্যুকে ভুলেছ তুমি তাই, তোমার অশান্ত মনে বিপ্লব বিরাজে সর্বদাই। প্রতিদিন সন্ধ্যাবেলা মৃত্যুকে স্মরণ ক’রো মনে, মুহুর্তে মুহূর্তে মিথ্যা জীবন ক্ষরণে,— তারি তরে পাতা সিংহাসন, রাত্রি দিন অসাধ্য সাধন। তবুও প্রচণ্ড-গতি জীবনের...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 1 min read 2 0 0