জীবনের সিংহদ্বারে পশিনু যে ক্ষণে এ আশ্চর্য সংসারের মহানিকেতনে সে ক্ষণ অজ্ঞাত মোর। কোন্‌ শক্তি মোরে ফুটাইল এ বিপুল রহস্যের ক্রোড়ে অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো।   তবু তো প্রভাতে শির করিয়া উন্নত   যখনি নয়ন মেলি নিরখিনু ধরা   কনককিরণ-গাঁথা নীলাম্বর-পরা,   নিরখিনু সুখে-দুঃখে-খচিত সংসার,   তখনি অজ্ঞাত এই রহস্য অপার   নিমেষেই মনে হল মাতৃবক্ষসম   নিতান্তই পরিচিত,​​ একান্তই মম।     রূপহীন জ্ঞানাতীত ভীষণ শকতি     ধরেছে আমার কাছে জননীমুরতি। — নৈবেদ্য (1901)