তুমি যে এসেছ মোর ভবনে      রব উঠেছে ভুবনে। নহিলে ফুলে কিসের রঙ লেগেছে,      গগনে কোন্ গান জেগেছে,      কোন্ পরিমল পবনে॥ দিয়ে দুঃখ-সুখের বেদনা      আমায় তোমার সাধনা। আমার ব্যথায় ব্যথায় পা ফেলিয়া      এলে তোমার সুর মেলিয়া,      এলে আমার জীবনে॥ ১৬ চৈত্র ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)