মন যারে চেনে নয়ন চিনায় সেই সে আমার পরাণ-বঁধু; পাত্রে পাত্রে নাই সুধা, হায়! পুষ্পে পুষ্পে নাহিক মধু। নয়ন নয়নে নাহি উল্লাস সকল তারায় নাহিক শোভা; অধরে অধরে নাহিক তিয়াষ, তরুণ জনের পরাণ-লোভা! মন চেনে শুধু সে দু’টি নয়ন যে নয়নে হাসে প্রাণের আলো, হিয়ার মিলন হোক সে ক্ষণিক ভালোর আলোর কণাও ভালো; সেই অমরতা সেই বাঞ্ছিত নন্দন-বন-কুসুম-মধু;— অমৃত-সিন্ধু-সলিল-বিন্দু মরমে বরষে অমর বধূ!