জোছনা-ঝরানো ভুবন-ভরানো ওগো চাঁদ! ওগো জ্যোৎস্না-মেঘ! আলোক প্লাবনে গগনে, পবনে,— ভুবনে ধরে না পুলকাবেগ! জোছনা-বরষা নামিল গো, তিতিল সকল দেশ। ভরিল নিখিল ভাগিল গো ধরিল নূতন বেশ! ঘুম-ঘোরে কত স্বপন-মুকুল! পুলকে মেলিল আখি আধেক!