ওগো এমনি ধারাই হয়! ফুলের যখন হয় প্রয়োজন ফাগুন-হাওয়াই বয়! তৃষ্ণা-করুণ বাজলে কেকা শূন্যে ফোটে স্নেহের লেখা, চুম্বনেরি চমক লাগে আকূল ভূবনময়!