স্বপনের মত এসে চলে যাও, রেখে যাও মনে আবেশখানি। নয়নের কোণে হেসে চলে যাও,— মূল্য তাহার আমিই জানি। জোছনা সমুখে থমকি দাড়ায়, বনের কুস্থম মুখানি বাড়ায়, তরু-পল্লবে পলক পড়ে না, পার্থীর কণ্ঠে মিলায় বাণী; ফাগুনী হাওয়ায় ভেসে চলে যাও পরাণে পিয়াও অমিয়া ছানি’।