আমি আপনি সরমে মরমে মরিয়া যায় যে, নিতি আপনার ছবি নিরখি’ মুকুর মাঝারে; আমি কেমন করিয়া বাহিরিব ভাবি তাই যে, হায় দেখা দিব আমি কেমনে আমার রাজারে! মোর কিছু নাই রূপ কিছু নাই কিছু নাই গো, শুধু আছে ভিখারীর স্বপ্ন-শরণ দুরাশা; তবে ফিরে যাই দূরে সরে যাই মরে যাই গো, হায় মরু-মাঝে নিয়ে যাই এ আমার পিপাসা জানি সুদুঃসহ সে সূর্য্য সমান, হায় গো, তবু তাহারি আশায় জেগে আছি আমি রাত্রি যাব মাটিতে মিশায়ে সরমে, সে যদি চায় গো, হায় মরণ-পথের যাত্রী—রূপার পাত্রী!