গান চাঁদেরি মত চির সুন্দর সে চাঁদেরি মত চিরদিন সুদূরে! সুধা বরষে শুধু হাসে হরষে সুন্দর সে—হেসে চায় মধুরে! চিরদিন সুদূরে! তারে ধরিতে নিতি পাপিয়া এসে রেশ্‌মী সোপান গাঁথে সুরের রেশে! ফাল্গুনী বায়ে সে যে ফিরায় পায়ে, — গুণগুণিয়া শুধু রুণ রুণিয়া— দিন দুনিয়া কাঁদে তার নূপুরে!