01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

করবী

দূর হতে আমি গোলাপেরি মত ঠিক! তবু আমোদিত করিতে পারি নে দিক! গোলাপেরি মত অতুলন মম হাসি, তবু হায় অলি ফিরে যায় কাছে আসি’! পথের প্রাস্তে ফুটে আছি অহরহ, গোলাপের মত রচিতে পারি নে মোহ!  ভালোবাসা মোর রাখি নি কাঁটায় ঘিরে, সুলভ...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

জ্যোৎস্না-অভিষেক

ওগো রাণী! তোমার আজি জ্যোৎস্না-অভিষেক সজ্জা রাখ, লজ্জা রাখ,— চন্দ্রমা নির্ম্মেঘ! অলকগুলি বাতাস ভরে দুলুক তোমার ললাট ‘পরে, উথলি’ লাবণ্য-বারি অন্ধ করি’ দিক ক্ষণেক! মর্ত্ত্য-লোকের দৈন্যরাশি ঘুচাক,—চাঁদের দিব্য হাসি, তোমার হা...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গান (৯)

গান পিয়াও মোরে রূপের সুধা রূপের সুরা পিয়াও তাই! এক নিমেষের একটু হাসি তাহার বেশী নাহি চাই। এসেছি সব ভিন্ন পথে ভিন্ন পথেই থাক্‌ব যেতে, শুভক্ষণের সুখ-স্মৃতি,— তাই যেন গো পাই। আঁখির সুধা বৃষ্টি কর,— দিনে স্বপন সৃষ্টি কর, হ...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

গোলাপ

আমি ছিনু শোভাহীন নিঃস্ব মরুদেশে, আমি ছিনু বাব্‌লার সাথী, প্রেমিক পথিক এসে মোরে ভালোবেসে আমারে ফুটালে রাতারাতি! রাঙা সে করেছে মোরে অনুরাগ দিয়ে অশ্রু দিয়ে করেছে সুরভি, করেছে সুষমাময় সোহাগে ঘিরিয়ে পাগল সে পথভোলা কবি! তা...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

তাই

 আমি তাইতে বলি গোলাপ কলি আজ কেন উৎসুক। তার বুকের নীড়ে এল ফিরে হারানো কোন সুখ! আজ কোকিল ডেকে বল্‌লে তারে,— আর ঘোম্‌টা দিতে হবে না রে ওই দেখা যায় বসন্তেরি প্রসন্ন সেই মুখ! শীতের শাসন টুটেছে আজ মৌনী হিয়ার ছুটেছে লাজ, গু...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

কেন

আজি গোলাপ কেন রাঙা হ’য়ে উঠ্‌ল প্রভাতে! হাজার ফুলের মধ্যিখানে নূতন শোভাতে! পক্ষ্মঘেরা আঁখির পাতে স্বপন লেগেছিল রাতে, চাঁদ বুঝি তায় চুমেছিল নিশির সভাতে! তাই সে অধর কাঁপ্‌ছে, বুঝি স্বপ্নে পাওয়া পরশ খুঁজি’! অরুণ হ’য়ে উঠছ...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

চৈত্র হাওয়ায়

এই চৈত্র হাওয়ায় চেতন পাওয়া মন্দ নয়,— যখন চাঁদের আলোর অঙ্গ ব্যেপে চন্দনেরি গন্ধ কয়! স্বর্ণ চাঁপার সুপ্ত মুখে চুমার অঙ্ক আঁক্‌তে সুখে যখন আনন্দেরি অশ্রুজলে আঁখি খানিক অন্ধ হয়

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

ঘূর্ণি

আজ ফুলের বনে দখিণ হাওয়া। কী ব’লে গেছে! অকুল পাথার থির জোছনায় ঘূর্ণি লেগেছে! মূর্চ্ছনাতে পড়ছে টলে মূর্চ্ছা রাগিণী! পদ্ম ’পরে নৃত্য করে মত্ত নাগিনী! ও তার বিষের নিশাস কুসুম-কলির বুকে বেজেছে। ঘূর্ণি লেগেছে!  হায় আপন জন...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

স্বপন

স্বপন যদি সত্যি সফল হয়! (তবে) তোমায় আমায় এই যে প্রণয় আবার হবে মধুময়! জগৎ যদি ফিরায় আঁখি তবু আমি ভরসা রাখি হ’ব সুখী, ফিরবে সুদিন,— হৃদয় আমার কয!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বিরহী

গাঙে যখন জোয়ার আসে থেকো তুমি সাগরে; ওই পরশে সরস বারি মাখব অঙ্গে আদরে। হারা আমার হিয়ার টানে চেয়ো বারেক তারার পানে, পড়ব দোহে দোঁহার লিপি আকাশ-ভরা আখরে!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 2 0 0
Poetry

উন্মনা

একটি জোড়া চোখের দিঠি ফিরত না, দেখতে পেলেই ফিরে ফিরে চাইত; আজকে আমি তাহার লাগি উন্মনা, আজকে সে আর নাইত কোথাও নাইত’! দেখিনি তায় সকল বেলায় মন্দিরে, বৈকালে সে ঝর্ণা-তলায় যায়নি! খুঁজেছি সব শৈল-পথের সন্ধি রে তবুও তার দেখা...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

স্বর্ণমৃগ

সোনার হরিণ চলে গেল হায় মনোলোভা রূপ ধ’রে, বিস্মিত হিয়া রহিতু চাহিয়া তাহারি পথের ‘পরে! আঁখি পালটিতে ফিরে দেখা দিল, গেল ফিরে লীলা ভরে; আকুল নিশাস পড়িল আমার পাঁজর শূন্য ক’রে।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

হাস্নু হানা

 হাস্নু হানা গন্ধভরা হাস্নু হানা তুলেছিলাম গুচ্ছ ক’রে; তখন কেবল সন্ধ্যা নামে পরাণ ভরে নানান্‌ সুরে। কপোলতলে ওষ্ঠাধরে তপ্ত দুটি নয়ন ’পরে নিয়েছিলাম স্নিগ্ধ-সজল কোমল পরশ সোহাগ ভরে। সান্ধ্য ফলের গন্ধ মদির পরাণ আমার করলে অ...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

চির সুদূর

এত কাছে থেকে হয় তবু এত দূর! নয়নে নয়ন রেখে পরাণ বিধুর! কাছে আসি ভালোবেসে,— নিশাসে নিশাস মেশে, নাগাল না পাই তবু পরাণ-বঁধূর!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 2 0 0
Poetry

গান (৮)

গান গান গেয়ে হয় কে যায় পথে কান দিয়ে না তায়! কেঁদেই যদি মরে বাঁশী, কার কি আসে যায়? মন যদি হায় কেমন করে সায় দিতে চায় বাঁশীর স্বরে ভুলেও তবু এস না, হায়, মুক্ত জানালায়। লাজুক বাঁশী বাজুক বনে,— কাঁদুক একা আপন মনে,...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বাঁশী

আমি জানি না বাঁশীতে কি যে আছে, সখা পথের পথিক বঁধু! কোন্‌ গোপন মনের দুখ-সুখ-মাখা হৃদি সঞ্চিত মধু! সে যে অধর-পরশে চকিতে জাগিয়া ফুকারি উঠিছে ডাকি; ওগো বাঁশীর মাঝারে ধ’রে কি রেখেছে ভুবন-ভুলানো পাখী? সে যে সোহাগ-পাগল দুলালের...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 2 min read 2 0 0
Poetry

আপন হওয়া

তোরা জানিস কি নিতান্ত পরের আপন হওয়ার সুখ? তোদের উদাস আঁখি কারেও দেখি’ হয় নি কি উৎসুক? নূতন প্রেমের নূতন সুখে হাসি দেখা দ্যায় নি মুখে? পূর্ণ চাদের আলোয় তোদের পূরে নি কি বুক?

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 2 0 0
Poetry

গান (৭)

গান হায়! বারণ করে! বারণ শুনি’—কি গো—তটিনী ফেরে? তবু, বারণ করে! চরণ ধ্বনি—তার— যখনি শুনি বুকে সে বাজে—লাজে— কথা না সরে! আপন ভুলি’—হায়—দু’আঁখি তুলি’ উছলি’ চলি—খোলা—ঝরোখা ‘পরে। হায়? বারণ করে। বাদর ঝরে—বল—তাহে কে ডরে? সাগ...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

নীরবতার নিবিড়তা

ভালোবাসে কি না কেন সুধাইবি, আঁখি-জলে, ওরে সুধাস্ নে; ক্ষীণ আলোখানি ঘরের বাহির করিস্ নে, ঝডে নিভাস্ নে। নত মুখে যায় আঁখি-কোণে চায় প্রাণে নেবে এঁকে মূরতি যেন, তরুণ অধরে হাসিটি মিলায় বরিষার মেঘে রশ্মি হেন! (তবু) চাস্‌নে...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0