আমি তাইতে বলি গোলাপ কলি আজ কেন উৎসুক। তার বুকের নীড়ে এল ফিরে হারানো কোন সুখ! আজ কোকিল ডেকে বল্‌লে তারে,— আর ঘোম্‌টা দিতে হবে না রে ওই দেখা যায় বসন্তেরি প্রসন্ন সেই মুখ! শীতের শাসন টুটেছে আজ মৌনী হিয়ার ছুটেছে লাজ, গুঞ্জরিছে গোপন পুলক মুঞ্জরে কৌতুক!