ওগো রাণী! তোমার আজি জ্যোৎস্না-অভিষেক সজ্জা রাখ, লজ্জা রাখ,— চন্দ্রমা নির্ম্মেঘ! অলকগুলি বাতাস ভরে দুলুক তোমার ললাট ‘পরে, উথলি’ লাবণ্য-বারি অন্ধ করি’ দিক ক্ষণেক! মর্ত্ত্য-লোকের দৈন্যরাশি ঘুচাক,—চাঁদের দিব্য হাসি, তোমার হাসি করুক প্রাণে চন্দন-নিষেক!