01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

হরগৌরী রূপ

কি এ নিরুপম শোভা মনোরম হরগৌরী একশরীরে॥ শ্বেতপীত কায় রাঙ্গা দুটি পায় নিছনি লইয়া মরি রে॥ আধ বাঘছাল ভাল বিরাজে আধপটাম্বর সুন্দর সাজে আধ মণিময়কিঙ্কিণী বাজে আধ ফণিকণা ধরি রে॥ আধই হৃদয়ে হাড়ের মালা আধমণিময়হার উজালা আধ গল...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 1 min read 4 0 0
Poetry

হরগৌরীর কথোপকথন

আমারে ছাড়িও না। ভবানি। সুশীলা হইয়া শিলায় জন্মিয়া শিলাময় হিয়া হইও না এবার পাথারে ফেলিয়া আমারে দোষ বারেবারে লইও না শিশুগণ মিলা যেন খেলা দিলা তেমন এখানে খেলিও না তবমায়াছান্দে বিশ্বপড়িকান্দে ভারতে এফেরে ফেলিও না আনন...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 4 0 0
Poetry

সিদ্ধি ভক্ষণ

মহাদেবের আঁখি ঢুলু ঢুল। সিদ্ধিতে মগন বুদ্ধি শুদ্ধি হৈল ভুল॥ নয়নে ধরিল রঙ্গ অলসে অবশ অঙ্গ লট পট জটাজূট গঙ্গা হুল থুল॥ খসিল বাঘের ছাল আলু থালু হাড়মাল ভুলিল ডমরু শিঙ্গা পিনাক ত্রিশূল॥ হাসি হাসি উত্তরোল আধ আধ আধ বোল ন ন্ন...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 3 0 0
Poetry

সিদ্ধিঘোটন

বড় আনন্দ উদয়। বহু দিনে ভগবতী আইলা আলয়॥ শঙ্খ ঘণ্টা রব মহামহোৎসব ত্রিভুবনে জয় জয়॥ নাচিছে নাটক গাইছে গায়ক রাগ তাল মান লয়॥ যত চরাচর হরিষ অন্তর পরমানন্দময়॥ রায় গুণাকর কহে পুটকর মোরে যেন দয়া হয়॥ উমা পেয়ে মহেশের বাড...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 3 0 0
Poetry

শিবের মোহন বেশ

আমার শঙ্কর করুণাকর গো। নিন্দা কর না ত্রিভুবনে মহেশ্বর॥ কালকূট পিয়া বিশ্ব বাঁচাইয়া মৃত্যুঞ্জয় হৈলা হয়। কপালে অনল শিরে গঙ্গাজল অনলে জলে সোঁসর॥ ভালে সুধাকর গলে বিষভর সুধা বিষে বরাবর। ভারত কহিছে মোরে না সহিছে এ শিবে নিন্...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 1 min read 3 0 0
Poetry

কন্দল ও শিবনিন্দা

আই আই ওই বুড়া কি এই গৌরীর বর লো। বিয়ার বেলা এয়োর মাঝে হৈল দিগম্বর লো॥ উমার কেশ চামরছটা তামার শলা বুড়ার জটা তায় বেড়িয়া ফোঁফায় ফণী দেখে আসে জ্বর লো। উমার মুখ চাঁদের চূড়া বুড়ার দাড়ী শণের লুড়া ছারকপালে ছাইকপালে দ...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 3 min read 3 0 0
Poetry

শিববিবাহ

শিব বিবাহ। জয় জয় হর রঙ্গিয়া। করবিলসিত নিশিত পরশু অভয় বর কুরঙ্গিয়া॥ লক লক ফণি জটবিরাজ তক তক তক রজনিরাজ ধক ধক ধক দহন সাজ বিমল চপল গঙ্গিয়া। ঢুলু ঢুলু ঢুলু নয়ন লোল হুলু হুলু হুলু যোগিনী বোল কুলু কুলু কুলু ডাকিনীরোল প্...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 3 0 0
Poetry

শিব বিবাহ যাত্রা

শিবের বিবাহ পরম উৎসাহ সবে হৈল যত্নবান। পরম সন্তোষে দুন্দুভি নির্ঘোষে ইন্দ্র হৈল আগুয়ান॥ নিজগণ লয়ে বর যাত্র হয়ে চলিলা যত অমর। অপ্সর নাচিছে কিন্নর গাইছে পুলকিত মহেশ্বর॥ ব্রহ্মা পুরোহিত চলিলা ত্বরিত বরকর্ত্তা নারায়ণ। ইন...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 3 0 0
Poetry

রতির প্রতি দেববাণী

রতির প্রতি দৈববাণী। অগ্নি কুণ্ড জ্বালি রতি সতী হৈতে চায়। হইল আকাশবাণী শুনিবারে পায়॥ শুন রতি তনু ত্যাগ না কর এখন। শুনহ উপায় কহি পাইবে মদন॥ দ্বাপরে হবেন হরি কৃষ্ণ অবতার। কংস বধি করিবেন দ্বারকা বিহার॥ রুক্মিণীরে লইবেন বি...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 1 min read 1 0 0
Poetry

রতি বিলাপ

রতিবিলাপ। পতিশোকে রতি কাঁদে বিনাইয়া নানা ছাঁদে ভাসে চক্ষু জলের তঙ্গে। কপালে কঙ্কণ মারে রুধির বহিছে ধারে কাম অঙ্গ ভস্ম লেপে অঙ্গে॥ আলু থালু কেশ বাস ঘন ঘন বহে শ্বাস সংসার পূরিল হাহাকার। কোথা গেলা প্রাণনাথ আমারে করহ সাথ তো...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 1 0 0
Poetry

শিবের ধ্যানভঙ্গ ও কামভস্ম

শিবের ধ্যানভঙ্গে কামভস্ম। শিবের সম্বন্ধ করিয়া নির্ব্বন্ধ আইলা নারদ মুনি। কমললোচন আদি দেবগণ পরম আনন্দ শুনি॥ সকলে মিলিয়া শিব কাছে গিয়া বিস্তর করিলা স্তব। নাহি ভাঙ্গে ধ্যান দেখি চিন্তাবান হইলা বিধি কেশব॥ মন্ত্রণা করিয়া...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 1 0 0
Poetry

শিব বিবাহের সম্বন্ধ

শিববিবাহের সম্বন্ধ। এরূপে নারদ মুনি বীণা বাজাইয়া। উত্তরিলা হিমালয়ে নাচিয়া গাইয়া॥ দেখেন বাহিরে গৌরী খেলিছেন রঙ্গে। চৌষট্টি যোগিনী কুমারীর বেশ সঙ্গে॥ মৃত্তিকার হর গৌরী পুত্তলি গড়িয়া। সহচরীগণ মেলি দিতেছেন বিয়া॥ দেখি...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 1 0 0
Poetry

নারদের গান

জয় দেবি জগন্ময়ি দীনদয়াময়ি শৈলসুতে করুণানিকরে॥ জয় চণ্ডবিনাশিনি মুণ্ডনিপাতিনি দুর্গবিঘাতিনি মুখ্যতরে॥ জয় কালি কপালিনি মস্তকমালিনি খর্পরধারিণি শূলধরে॥ জয় চণ্ডি দিগম্বরি ঈশ্বরি শঙ্করি কৌষিকি ভারতভীতিহরে॥

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 1 min read 1 0 0
Poetry

শিব বিবাহের মন্ত্রণা

উমা দয়া কর গো। বিষম শমনভয় হর গো॥ পাপেতে জড়িতমতি কাতর হয়েছি অতি পতিতপাবনী নাম ধর গো॥ মা বলিয়া ডাকি ঘন শুনিয়া না দেহ মন গুহ গজাননে বুঝি ডর গো॥ তুমি গো তারিণী তারা অসার সংসার সারা নানারূপে চরাচরে চর গো॥ রাধানাথ তব দাস...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 1 min read 1 0 0
Poetry

পীঠমালা

ভবসংসার ভিতরে। ভব ভবানী বিহরে॥ ভূতময় দেহ নবদ্বার গেহ নরনারীকলেবরে॥ গুণাতীত হয়ে নানাগুণ লয়ে দোহে নানা খেলা করে॥ উত্তম অধম স্থাবর জঙ্গম সব জীবের অন্তরে॥ চেতনাচেতনে মিলি দুই জনে দেহিদেহরূপে চরে॥ অভেদ হইয়া ভেদ প্রকাশিয়া...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 3 min read 2 0 0
Poetry

প্রসূতিস্তবে দক্ষজীবন

প্রসূতিস্তবে দক্ষ জীবন। শিবনাম বল রে জীব বদনে। যদি আনন্দে যাবে শিবসদনে॥ শিবনাম লয়ে মুখে তরিব সকল দুখে দমন করিব সুখে শমনে॥ শিবগুণ কি কহিব কোথায় তুলনা দিব জীব শিব হয় শিবসেবনে॥ শিব শিব বলে যেই এই দেহে শিব সেই শিব নিজপদ দ...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 3 min read 1 0 0
Poetry

দক্ষযজ্ঞ নাশ

দক্ষযজ্ঞনাশ ভূতনাথ ভূতসাথ দক্ষযজ্ঞ নাশিছে। যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসিছে॥ প্রেতভাগ সানুরাগ ঝম্প ঝম্প ঝাঁপিছে। ঘোর রোল গণ্ডগোল চৌদ্দ লোক কাঁপিছে॥ সৈন্যসূত মন্ত্রপূত দক্ষ দেয় আহুতি। জন্মি তায় সৈন্য ধায় অশ্ব ঢালি...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 1 0 0
Poetry

শিবের দক্ষালয় যাত্রা

শিবের দক্ষালয়যাত্রা। মহারুদ্ররূপে মহাদেব সাজে। ভভম্ভম্ ভভম্ভম্ শিঙ্গা ঘোর বাজে॥ লটাপট্‌ জটাজূট সংঘট্ট গঙ্গা। ছলচ্ছল্‌ টলট্টল্‌ কলক্কল্‌ তরঙ্গা॥ ফণাফণ্‌ ফণাফণ্‌ ফণীফণ্ণ গাজে। দিনেশ প্রতাপে নিশানাথ সাজে॥ ধকধ্বক্‌ ধকধ্বক্‌...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 1 min read 1 0 0
Poetry

শিবনিন্দায় সতীর দেহত্যাগ

সভাজন শুন জামাতার গুণ বয়সে বাপের বড়। কোন গুণ নাই যেথা সেথা ঠাই সিদ্ধিতে নিপুণ দড়॥ মান অপমান সুস্থান কুস্থান অজ্ঞান জ্ঞান সমান। নাহি জানে ধর্ম্ম নাহি মানে কর্ম্ম চন্দনে ভস্মজ্ঞেয়ান॥ যবনে ব্রাহ্মণে কুক্কুরে আপনে শ্মশান...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 1 0 0
Poetry

সতীর দক্ষালয়গমন

একি মায়া এ কি মায়া মহামায়া॥ সংসারে যে কিছু দেখি তব মায়া ছায়া॥ নিগম আগমে তুমি নিরুপমকায়া॥ ত্রিগুণজননী পুন ত্রিদেবের জায়া॥ ইহ লোকে পরলোক তুমি সে সহায়া॥ ভারত কহিছে মোরে দেহ পদ ছায়া॥ পলাইতে না পেয়ে ফাঁফর হৈলা হর। ক...

Bharatchandra Ray GunakarBharatchandra Ray Gunakar 1 month ago · 2 min read 1 0 0