Poetry
সার্থক দিন
আজিকার দিন যায় নি বিফলে, পেয়েছি গো আজি তাহার দেখা! হাসিতে মাণিক হাসিতে দেখেছি, নয়নেরি জলে মুকুতা-লেখা! দেখেছি দেখেছি তাহারি মুখ, দুঃখ জীবনে জেনেছি সুখ; (শুধু) তাহারে ফিরিয়া দেখিব বলিয়া যাতনা ভুলিয়া যায় গো থাকা! ম্...
গুপ্ত প্রেম
(তিব্বত) ডাঙায় ওই উঁচু ডাঙায়, ফুল ফুটেছে শাদায় রাঙায়, ওরে রাখাল ভাই! নূতন তর ফুল ফুটেছে, আন্ রে তুলে তাই! আন্রে তুলে নুতন ফুলে, আরে তুলে তায়; হাতটি দিয়ে তুলিস্ নে রে শুকিয়ে যাবে হায়! পরাণ দিয়ে তুলে এনে হিয়ায়...
পরিবর্ত্তন
বসন্তের গোলাপের আভা শোভিছে ও কপোলে তোমার, আর ওই হৃদয় ভরিয়া বিরাজিছে শীতের তুষার! কিন্তু ইহা যাবে উলটিয়া, কার্য্য সাধি’ গেলে বর্ষচয়;— তখন কপোল হবে হিম, সন্তাপিবে বসন্ত হৃদয়! হায়েন্।
মুখর ও মৌন
আকুল কূজনে কপোত কাঁদিছে মরম-যাতনা জুড়াতে তা’র; আমারি মতন ব্যথিত সে জন, মম সম বুকে দুখেরি ভার। সে কাকলি শোনা যায় বনে বনে, গোপন বেদনা আমারি শুধু;— তবু আঁখি জল ঝরে অবিরল, লুকানো আগুন জ্বলে সে ধূ ধূ! হায় পাখী, মোরা প্রেমে...
দুঃখের হেতু
সকলে সুধায়, কেন খিন্ন দিন দিন,— কেন আমি দুঃখে বিমলিন? সদাই বিরস কেন সদাই বিমনা? কৈশোরে এত কি দুর্ভাবনা? হায়! তা’রা বুঝে না রে এ মৃত্যু-যাতনা, ঘুচাতে যা’ কেহ পারিবে না,— বিনা সে মধুর হাসি, বিনা সে চাহনি,— (জগত-ভুলানো নি...
ঊষায় ও নিশায়
জাগিনু যখন ঊষা হাসে নাই, সুধানু ‘সে আজ আসিবে কি?’ চ’লে যায় সাঁঝ, আর আশা নাই, সে ত’ আসিল না, হায় সখি! নিশীথ রাত্রে, ক্ষুব্ধ হৃদয়ে, জাগিয়া লুটাই বিছানায়; আপন রচন ব্যর্থ স্বপন দুখ ভারে নুয়ে ডুবে যায়। হায়েন্।
মারাঠি গান
বাজিছে নাকাড়া কাড়া, বাজিছে বাঁশী, বঁধু বিনা জ্বলে বুকে অনল-রাশি; ফাগুনে সকল নারী সুখে বিহরে, আমি শুধু দহি সই কুসুম-শরে। কুহরে কোকিল নব রভস ভরে, মরম উথুলে মোর মরমে মরে। সে যদি আসিয়া করে হৃদয়-আলা, তবে সই নেব তোর কুসুম-...
অপূর্ব্ব বিষাদ
হৃদয়ে আমার বিষাদের ভার, গেছে মন-সুখ ফুরায়ে; বুঝি কভু হায় পা’ব না সে সুখ এ জীবনে আর ফিরায়ে। দরশন তা’র পাই না যেথায়,— শ্মশান হেন গণি তায়; বেসুর নীরস সারা সংসার আমার চক্ষে আজি হায়। ভেঙে শত চুর হয়েছে হৃদয়, মনের কিছু...
লাল মানুষের গান
(আমেরিকা) বুকেতে বিঁধেছে তীর, যাতনায় অস্থির, ক্ষত মুখ বিঁধিছে কাঁটায়; নিশির দেবতা! সাধি, ক্ষত মোর দাও বাঁধি’ ঘুমের প্রলেপ দিয়া তায়। নহিলে অসহ হ’লে আঁখি যদি ভরে জলে, ধ’রে তারে রাখা হ’বে দায়; কাঁদিলে ভীরুর মত গৌরব হ’ব...