নারী-বন্দনা। (য়ুরোপ—মধ্যযুগ) অমলবরণী নবনীত জিনি’,—জিনি’ বরফের গুঁড়া, কোমল চিকণ চিকুর সোণালি জিনি’ কাঞ্চণ-চূড়া! অধর অরুণ, হাসিটি তরুণ, করুণ নয়ন দু’টি, ক্ষীণ তনু—তাজা, পরিক্ষীণ মাজা,—তবু সে পড়ে না টুটি’! বুকের বসন তুলিয়া ধরিয়া আছে দু’টি আখ্‌রোট,— সোহাগ-ভিখারী আছে আজ বাড়ি’—সাথে আছে রাঙা ঠোঁট।