নারী-বন্দনা। (জাপান) মূল-পাপ্‌ড়ির জড়িমা-জড়িত আধ-বিকশিত আঁখি, উজ্জ্বল যেন ছুরির মতন, শান্ত যেন গো পাখী! সুন্দর কিবা দীর্ঘ ও গ্রীবা, বদন ডিম্বাকার, বক্ষ ও উরু নহে নহে গুরু, ক্ষীণ পাণি পাদ তা’র; পাণ্ডুবদন, পাণ্ডুবরণ, মাথায় কেশের রাশি অতুল শিল্প ওষ্ঠ-অধরে আধ-বিকশিত হাসি!