নারী-বন্দনা। (মিশর) রমণীর মণি, মমতার খনি, রাজার দুলালী ধনি, অমা যামিনীর তিমির জিনিয়া কালো তব কেশ গণি, কালো সে নিবিড় ফল-মণ্ডিত জম্বুবনের চেয়ে, পৃষ্ঠ তোমার—স্কন্ধ তোমার—ললাট তোমার ছেয়ে! কুসুম স্তবক স্তন দু’টি তব বিমুখ বিরাগ ভরে, তীক্ষ্ণ উজল দশন অমল হীরকে মলিন করে; লঘু লীলায়িত সকল অঙ্গ হিল্লোলে যেন দোলে, তোমারে ঘিরিয়া যেন বসন্ত নব-পল্লব খোলে!