নারী-বন্দনা। (য়িহুদী) তোমার মুখের গন্ধ মধুর নাসপাতি হ’তে মিঠে, কিবা সর্ব্বৎ—কিবা সে সরাব অধর অমৃত ছিটে! তরুণ তরুর ছন্দ তনুর, নীল কুন্তলজাল, হৃদয়কুঞ্জে পুঞ্জে পুঞ্জে ব্রাহ্মণ সে সুরসাল! লুকায়ে ও বুকে উৎসুক মুখে ও কি মৃগশিশু দু’টি? আবরণ খানি করিলে মোচন—ওরা কি পালাবে ছুটি’? স্ফটিকে গঠিত অঙ্গ তোমার, অমৃত পাত্র কায়, কোন্ রস তাহে আছে যে অভাব ভাবিয়া পাই না হায়!