নারী-বন্দনা। (গ্রীস্‌) কপোল তোমার গোলাপের মত, দুধে-আল্‌তার রং, নিশ্বাস মধু, সরল নাসিকা,—নহে গরুড়ের ঢং; দীঘল আঙুল, ক্ষুদ্র চরণ, উজল মাঝারি চোক্‌, জোড়া নহে ভুরু,—ঈষৎ বক্র, হাসিতে তুষ্ট লোক; নগ্ন মূরতি সুন্দর অতি, ভূষণে তেমনি শোভা, তনু কমনীয়, সুখ নমনীয়, নিখিল পরাণ লোভা!