All books
❦স্ফুলিঙ্গRabindranath Tagore
Book

স্ফুলিঙ্গ

Rabindranath Tagore
198 works
Start reading
  1. মাটিতে মিশিল মাটি 4

    মাটিতে মিশিল মাটি, যাহা চিরন্তন রহিল প্রেমের স্বর্গে অন্তরের ধন। — স্ফুলিঙ্গ (1945)

  2. নববর্ষ এল আজি 5

    নববর্ষ এল আজি দুর্যোগের ঘন অন্ধকারে; আনে নি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়; প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভ...

  3. আপনি ফুল লুকায়ে বনছায়ে 2

    আপনি ফুল লুকায়ে বনছায়ে গন্ধ তার ঢালে দখিনবায়ে। — স্ফুলিঙ্গ (1945)

  4. ভজনমন্দিরে তব 2

    ভজনমন্দিরে তব পূজা যেন নাহি রয় থেমে, মানুষে কোরো না অপমান। যে-ঈশ্বরে ভক্তি কর, হে সাধক, মানুষের প্রেমে তাঁরি...

  5. হিমাদ্রির ধ্যানে যাহা 1

    হিমাদ্রির ধ্যানে যাহা স্তব্ধ হয়ে ছিল রাত্রিদিন, সপ্তর্ষির দৃষ্টিতলে বাক্যহীন শুভ্রতায় লীন, সে তুষারনির্ঝরিণী...

  6. পুরানো কালের কলম লইয়া হাতে 0

    পুরানো কালের কলম লইয়া হাতে লিখি নিজ নাম নূতন কালের পাতে। নবীন লেখক তারি ’পরে দিনরাতি লেখে নানামতে আপন নামের প...

  7. শ্যামল ঘন বকুলবন 1

    শ্যামল ঘন বকুলবন- ছায়ে ছায়ে যেন কী সুর বাজে মধুর পায়ে পায়ে। — স্ফুলিঙ্গ (1945)

  8. শরতে শিশিরবাতাস লেগে 2

    শরতে শিশিরবাতাস লেগে জল ভ’রে আসে উদাসি মেঘে। বরষন তবু হয় না কেন, ব্যথা নিয়ে চেয়ে রয়েছে যেন। — স্ফুলিঙ্গ (1...

  9. আলো তার পদচিহ্ন 2

    আলো তার পদচিহ্ন আকাশে না রাখে; চলে যেতে জানে, তাই চিরদিন থাকে। — স্ফুলিঙ্গ (1945)

  10. সন্ধ্যারবি মেঘে দেয় 2

    সন্ধ্যারবি মেঘে দেয় নাম সই করে। লেখা তার মুছে যায়, মেঘ যায় সরে। — স্ফুলিঙ্গ (1945)

  11. দুঃখশিখার প্রদীপ জ্বেলে 1

    দুঃখশিখার প্রদীপ জ্বেলে খোঁজো আপন মন, হয়তো সেথা হঠাৎ পাবে চিরকালের ধন। — স্ফুলিঙ্গ (1945)

  12. আগুন জ্বলিত যবে 1

    আগুন জ্বলিত যবে আপন আলোতে সাবধান করেছিলে মোরে দূর হতে। নিবে গিয়ে ছাইচাপা আছে মৃতপ্রায়, তাহারি বিপদ হতে বাঁচা...

  13. তুমি বসন্তের পাখি বনের ছায়ারে 2

    তুমি বসন্তের পাখি বনের ছায়ারে করো ভাষা দান। আকাশ তোমার কণ্ঠে চাহে গাহিবারে আপনারি গান। — স্ফুলিঙ্গ (1945)

  14. আমি অতি পুরাতন 1

    আমি অতি পুরাতন, এ খাতা হালের হিসাব রাখিতে চাহে নূতন কালের। তবুও ভরসা পাই— আছে কোনো গুণ, ভিতরে নবীন থাকে অমর ফা...

  15. অনেক তিয়াষে করেছি ভ্রমণ 0

    অনেক তিয়াষে করেছি ভ্রমণ জীবন কেবলি খোঁজা। অনেক বচন করেছি রচন, জমেছে অনেক বোঝা। যা পাই নি তারি লইয়া সাধনা যাব...

  16. তুমি যে তুমিই, ওগো 1

    তুমি যে তুমিই, ওগো সেই তব ঋণ আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন। — স্ফুলিঙ্গ (1945)

  17.  1

     বেদনা দিবে যত অবিরত দিয়ো গো। তবু এ ম্লান হিয়া কুড়াইয়া নিয়ো গো। যে ফুল আনমনে উপবনে তুলিলে কেন গো হেলাভরে...

  18. কী পাই, কী জমা করি 1

    কী পাই, কী জমা করি, কী দেবে, কে দেবে, দিন মিছে কেটে যায় এই ভেবে ভেবে। চ’লে তো যেতেই হবে— কী যে দিয়ে যাব বিদা...

  19. অনিত্যের যত আবর্জনা 1

    অনিত্যের যত আবর্জনা পূজার প্রাঙ্গণ হতে প্রতি ক্ষণে করিয়ো মার্জনা। — স্ফুলিঙ্গ (1945)

  20. পাখি যবে গাহে গান 1

    পাখি যবে গাহে গান, জানে না, প্রভাতরবিরে সে তার প্রাণের অর্ঘ্যদান। ফুল ফুটে বন-মাঝে— সেই তো তাহার পূজানিবেদন, আ...

  21. আকাশে ছড়ায়ে বাণী 2

    আকাশে ছড়ায়ে বাণী অজানার বাঁশি বাজে বুঝি। শুনিতে না পায় জন্তু, মানুষ চলেছে সুর খুঁজি। — স্ফুলিঙ্গ (1945)

  22. কাছের রাতি দেখিতে পাই 1

    কাছের রাতি দেখিতে পাই মানা। দূরের চাঁদ চিরদিনের জানা। — স্ফুলিঙ্গ (1945)

  23. গাছ দেয় ফল 1

    গাছ দেয় ফল ঋণ ব’লে তাহা নহে। নিজের সে দান নিজেরি জীবনে বহে। পথিক আসিয়া লয় যদি ফলভার প্রাপ্যের বেশি সে সৌভাগ...

  24. কালো মেঘ আকাশের তারাদের ঢেকে 0

    কালো মেঘ আকাশের তারাদের ঢেকে মনে ভাবে, জিত হল তার। মেঘ কোথা মিলে যায় চিহ্ন নাহি রেখে, তারাগুলি রহে নির্বিকার।...

  25. তোমারে হেরিয়া চোখে 2

    তোমারে হেরিয়া চোখে, মনে পড়ে শুধু, এই মুখখানি দেখেছি স্বপ্নলোকে। — স্ফুলিঙ্গ (1945)

  26. জীবনরহস্য যায় 0

    জীবনরহস্য যায় মরণরহস্য-মাঝে নামি, মুখর দিনের আলো নীরব নক্ষত্রে যায় থামি। — স্ফুলিঙ্গ (1945)

  27. শিকড় ভাবে, “সেয়ানা আমি 2

    শিকড় ভাবে, “সেয়ানা আমি, অবোধ যত শাখা। ধূলি ও মাটি সেই তো খাঁটি, আলোকলোক ফাঁকা।” — স্ফুলিঙ্গ (1945)

  28. চলিতে চলিতে চরণে উছলে 1

    চলিতে চলিতে চরণে উছলে চলিবার ব্যাকুলতা— নূপুরে নূপুরে বাজে বনতলে মনের অধীর কথা। — স্ফুলিঙ্গ (1945)

  29. মান অপমান উপেক্ষা করি দাঁড়াও 1

    মান অপমান উপেক্ষা করি দাঁড়াও, কণ্টকপথ অকুণ্ঠপদে মাড়াও, ছিন্ন পতাকা ধূলি হতে লও তুলি। রুদ্রের হাতে লাভ করো শে...

  30. বসন্তের আসরে ঝড় 1

    বসন্তের আসরে ঝড় যখন ছুটে আসে মুকুলগুলি না পায় ডর, কচি পাতারা হাসে। কেবল জানে জীর্ণ পাতা ঝড়ের পরিচয়— ঝড় তো...

  31. প্রেমের আদিম জ্যোতি আকাশে সঞ্চরে 2

    প্রেমের আদিম জ্যোতি আকাশে সঞ্চরে শুভ্রতম তেজে, পৃথিবীতে নামে সেই নানা রূপে রূপে নানা বর্ণে সেজে। — স্ফুলিঙ্গ (...

  32. আকাশে সোনার মেঘ 2

    আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে, আপনার নাম তবু লিখে নাহি রাখে। — স্ফুলিঙ্গ (1945)

  33. ভোলানাথের খেলার তরে 2

    ভোলানাথের খেলার তরে খেলনা বানাই আমি। এই বেলাকার খেলাটি তার ওই বেলা যায় থামি। — স্ফুলিঙ্গ (1945)

  34. এসেছিনু নিয়ে শুধু আশা 1

    এসেছিনু নিয়ে শুধু আশা, চলে গেনু দিয়ে ভালোবাসা। — স্ফুলিঙ্গ (1945)

  35. আশার আলোকে 1

    আশার আলোকে জ্বলুক প্রাণের তারা, আগামী কালের প্রদোষ-আঁধারে ফেলুক কিরণধারা। — স্ফুলিঙ্গ (1945)

  36. আপনারে নিবেদন 1

    আপনারে নিবেদন সত্য হয়ে পূর্ণ হয় যবে সুন্দর তখনি মূর্তি লভে। — স্ফুলিঙ্গ (1945)

  37. জীবনদেবতা তব 1

    জীবনদেবতা তব দেহে মনে অন্তরে বাহিরে আপন পূজার ফুল আপনি ফুটান ধীরে ধীরে মাধুর্যে সৌরভে তারি অহোরাত্র রহে যেন ভর...

  38. ফুলের কলিকা প্রভাতরবির 1

    ফুলের কলিকা প্রভাতরবির প্রসাদ করিছে লাভ, কবে হবে তার হৃদয় ভরিয়া ফলের আবির্ভাব। — স্ফুলিঙ্গ (1945)

  39. কোন্‌ খ’সে-পড়া তারা 1

    কোন্‌ খ’সে-পড়া তারা মোর প্রাণে এসে খুলে দিল আজি সুরের অশ্রুধারা। — স্ফুলিঙ্গ (1945)

  40. ফাগুন এল দ্বারে 1

    ফাগুন এল দ্বারে, কেহ যে ঘরে নাই— পরান ডাকে কারে ভাবিয়া নাহি পাই। — স্ফুলিঙ্গ (1945)

More books by Rabindranath Tagore