পাখি যবে গাহে গান, জানে না, প্রভাতরবিরে সে তার   প্রাণের অর্ঘ্যদান।    ফুল ফুটে বন-মাঝে— সেই তো তাহার পূজানিবেদন,   আপনি সে জানে না যে। — স্ফুলিঙ্গ (1945)