জীবনদেবতা তব   দেহে মনে অন্তরে বাহিরে আপন পূজার ফুল   আপনি ফুটান ধীরে ধীরে মাধুর্যে সৌরভে তারি   অহোরাত্র রহে যেন ভরি তোমার সংসারখানি,   এই আমি আশীর্বাদ করি। — স্ফুলিঙ্গ (1945)