বেদনা দিবে যত  অবিরত   দিয়ো গো। তবু এ ম্লান হিয়া  কুড়াইয়া   নিয়ো গো। যে ফুল আনমনে  উপবনে   তুলিলে কেন গো হেলাভরে  ধুলা-'পরে   ভুলিলে। বিঁধিয়া তব হারে  গেঁথো তারে   প্রিয় গো। — স্ফুলিঙ্গ (1945)