নববর্ষ এল আজি   দুর্যোগের ঘন অন্ধকারে; আনে নি আশার বাণী,   দেবে না সে করুণ প্রশ্রয়; প্রতিকূল ভাগ্য আসে   হিংস্র বিভীষিকার আকারে— তখনি সে অকল্যাণ   যখনি তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছি   পূর্ণ মূল্যে আজ হোক কেনা; দুর্দিনে নির্ভীক বীর্যে   শোধ করি তার শেষ দেনা। — স্ফুলিঙ্গ (1945)