বসন্তের আসরে ঝড়   যখন ছুটে আসে মুকুলগুলি না পায় ডর,   কচি পাতারা হাসে। কেবল জানে জীর্ণ পাতা   ঝড়ের পরিচয়— ঝড় তো তারি মুক্তিদাতা,   তারি বা কিসে ভয়। — স্ফুলিঙ্গ (1945)