আমি অতি পুরাতন,   এ খাতা হালের হিসাব রাখিতে চাহে   নূতন কালের। তবুও ভরসা পাই—   আছে কোনো গুণ, ভিতরে নবীন থাকে   অমর ফাগুন। পুরাতন চাঁপাগাছে   নূতনের আশা নবীন কুসুমে আনে   অমৃতের ভাষা। — স্ফুলিঙ্গ (1945)