সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
নবাব ও গোয়ালিনী
(গুজ্রাটি গাথা) সহর ছেড়ে সেপাই নিয়ে গুজরাটের এক গাঁয়, ছাউনি ফেলে, নবাব সাহেব বেরুলেন সন্ধ্যায়; অলিগলির ভিতর দিয়ে চল্তে অকস্মাৎ দেখ্তে পেয়ে গোপের মেয়ে ধর্ত্তে গেলেন হাত! হাত ছিনিয়ে গোপের মেয়ে কট্মটিয়ে চায়,—...
ক্ষুদ্রগাথা
“ও রাজপুত্র! ও বন্ধু! দেখ চেয়ে!” “ডাকিছ কি সখা শরের আঘাত পেয়ে?” “দেখি, দেখি,-বুকে কিসের ও রাঙা দাগ?” “ওকি দেখিতেছ? ছড় গেছে বুঝি? যাক্।” “ও রাজপুত্র! ফের, ফের এই বেলা, খাড়া এ পাহাড়, উপরে শত্রু মেলা!” “পাথরেতে ঠেকে উছ...
নিশানের মর্য্যাদা
(নাস্সান্ যুদ্ধের পর একজন মৃত জাপানী সৈনিকের পাগড়ীর মধ্যে প্রাপ্ত) প্রভু! নিশি অবশানে শিশিরের সনে হয়ত জীবন ফুরাবে প্রাতে, তবু নিশানের মান রক্ষা করিব,— দিব না সে ধন শত্রু হাতে; কভু ছাড়িব না তাহা; অন্তিমে তারে পাগড়ী...
ক্লান্ত সিপাহী
চির সহিষ্ণু সাহসী সিপাহী ক্লান্ত চরণ আজ, বিশ্রাম তরে আশ্রয় নেছে নিভৃত সমাধি-মাঝ। মিথ্যা আজিকে তূর্য্য-নিনাদ, আর সে দিবে না কান; ছাউনি ফেলেছে মরণের ছায়ে, যাত্রার অবসান। বালক বয়সে ছেড়ে এসেছিল গরীব বাপের ঘর, ভাগ্য ফিরাত...
বন্দী সারস
বন্দী সারস দাঁড়ায়ে আছে, পিঞ্জরতলে আঙিনা মাঝে, উড়ে যেতে তার মন চায়; সাগর পার যাবে আবার,— সে আশা এখন মিছে হায়। এক পায়ে ভর করিয়া রহে, বোজা চোখ দিয়ে সলিল বহে, আর পায়ে ফিরে করে ভর; বদল করে, ভাবিয়া মরে, হায় অসহ্য অব...
দুর্গম-চারী
ফিরে যাও, বল গিয়ে নাবিকের দলে যে রাজ্যে করেছি পদার্পণ, সে আমার হ’বে পদানত। যদি কভু দেখা হয়, আমারে দেখিবে রাজবেশে, নহে দেখা হ’বেনা জনমে। এখনো বিলম্ব কেন? ইচ্ছা নাই যেতে? যাও,—যাও, কথা শোনো; অদ্যাবধি বন্ধু ঘোড়া, ভৃত্য ত...
যোদ্ধৃ জননী
এস বাছা, এস বাপা! দুলাল রে আমার বিদায় দিয়ে তোরে, ভাবছি এখন শূন্য ঘরে শূন্য হৃদয় নিয়ে থাকব কেমন ক’রে। ডাক এল আর চলে গেলি দুরন্ত যুদ্ধেতে, বাপের মৃত্যু ভুলে, অভাগী এই বিধবাকেই আবার দিতে হ’ল বুকের পাঁজর খুলে,— দিতে হ’ল...
বীরের ধর্ম্ম
বীরের ধর্ম্মে যা’ বলে করিয়ো,—যে কথা যে কাজ পুরুষে সাজে; প্রশংসা যদি হয় প্রয়োজন খুঁজিয়ো আপন মনের মাঝে। ধন্য জীবন তাহারি,—যে জন নিজে বিচারিয়া নিজের তরে নীতি ও নিয়ম করি’ প্রণয়ন, আমরণ তাহা পালন করে; নহিলে কেবল বেঁচে ম...