বীরের ধর্ম্মে যা’ বলে করিয়ো,—যে কথা যে কাজ পুরুষে সাজে; প্রশংসা যদি হয় প্রয়োজন খুঁজিয়ো আপন মনের মাঝে। ধন্য জীবন তাহারি,—যে জন নিজে বিচারিয়া নিজের তরে নীতি ও নিয়ম করি’ প্রণয়ন, আমরণ তাহা পালন করে; নহিলে কেবল বেঁচে মরে থাকা,—পুতুলের মত আসা ও যাওয়া,— একখানি ছায়া,—এক জোড়া চোখ,—এক্‌টা শব্দ,— এক্‌টু হাওয়া! কামৈন্স্‌।