চির সহিষ্ণু সাহসী সিপাহী ক্লান্ত চরণ আজ, বিশ্রাম তরে আশ্রয় নেছে নিভৃত সমাধি-মাঝ। মিথ্যা আজিকে তূর্য্য-নিনাদ, আর সে দিবে না কান; ছাউনি ফেলেছে মরণের ছায়ে, যাত্রার অবসান। বালক বয়সে ছেড়ে এসেছিল গরীব বাপের ঘর, ভাগ্য ফিরাতে সৈনিক হ’য়ে যুঝেছে নিরন্তর; দুর্গম দেশে সে দুঃসাহসী ফিরেছে সর্ব্বদাই, সম্পদ কিবা না ছিল সহায় না ছিল বন্ধু ভাই। দুঃখ বিপদ গ্রাহ্য করে নি। চ’লেছে গাহিয়া গান, আজি বিশ্রাম পেয়েছে আরাম ঘূর্ণার অবসান। ফাল্গুনী মিঠা পুষ্প ছিটায়ে আবরিয়া শবাধার, দুঃখ সুখের দোসরেরা তার মুছে আঁখি শতবার; কঁদিয়া বেচারী সিপাহীর নারী চলিয়াছে ম্রিয়মান, তার সিপাহীর হ’য়ে গেছে রণ যাত্রার অবসাণ! অজ্ঞাত।