Satyendranath Dutta

Classic poet · Public-domain works
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
497Posts
0Followers 0Following
497Views
0Reactions
0Gifts received
Poetry

সৈনিকের গান

(গ্রীস্‌) শড়্‌কির মুখে কর্ষণ করি আমরা এমন চাষা! কাতার নাহিক, কর্ত্তন করি খড়েগ ফসল খাসা! নিরস্ত্র করি শত্রু সকলে নিরস্ত হই তবে, পদতলে পড়ি’ ‘হুজুর’ ‘জনাব’ বলি’ তারা কাঁদে সবে।  আপনার ’পরে আপনি কর্ত্তা কর্ত্তা আপন ঘরে,...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

বসন্তে অশ্রু

নব বসন্ত ডাক দিয়ে গেছে। দুয়ারে দুয়ারে, হায়, নব বধূ তাই এসে দাঁড়ায়েছে আধ খোলা জানালায়। জরিতে জড়িত নীল রেশমের বসনে ঢেকেছে কায়া, ললাটে এখনো চিহ্ন পড়েনি নয়নে পড়েনি ছায়া; সহসা বাতাস বয়ে নিয়ে এল। উতলা ফুলের বাস,...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

রণচণ্ডীর গান

(আইস্‌ল্যাণ্ড) পড়্‌ল টানা যমের তাঁতে পড়্‌বে কেরে পড়্‌বে কে! রক্তে রাঙা শক্ত মাকু মরবে কে আজ মরবে রে! ঘন বুনন্ চল্‌ছে বেড়ে নাইক ছাড়ান্‌-ছিড়েন্‌ যে, নাড়ীর মত নীল টানা, আর রক্ত-রাঙা ‘পড়েন্‌’ সে! সকল টানার মাথায় মাথ...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

দুঃখ ও সুখ

হৃদয়ের মাঝে পাশাপাশি আছে গুপ্ত দু’খানি ঘর, দুঃখ ও সুখ বাস করে তাহে,— যমজ দু’ সহোদর। সুখ জেগে উঠে আপনার মনে খেলে গো আপন ঘরে, দুরন্ত ছেলে দুঃখ এখনো ঘুমাইছে অকাতরে। ওরে সুখ! তুই চুপি চুপি খেল্‌, করিস্‌নে কলরব; এখনি দুঃখ উঠ...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

স্ত্রী ও পুরুষ

(মাদাগাস্কার) স্ত্রী। নিত্যই তুমি বল, ‘ভালবাসি’ আজিকে সুধাই তাই,— কিসের মতন ভালবাস মোরে?— আমি তা’ শুনিতে চাই। পুরুষ। অন্নের মত ভালবাসি তোমা’,— অন্নগত এ প্রাণ,— যা’ নহিলে চোখ দেখিতে না পায়, শুনিতে না পায় কান। স্ত্রী। ক্...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

নৃত্য-নিমন্ত্রণ

(মুণ্ডারি) আয় গো ক’নে সবাই মোরা নাচ্‌তে যাই, পাথর তো নই থাক্‌ব পড়ে এক্‌টি ঠাঁই! আয় গো ক’নে নিমন্ত্রণে যাই সবাই, গাছের মত শিকড় গেড়ে থাক্‌তে নাই; জীবন গেলে ক’র্ব্বে দেহ পুড়িয়ে ছাই, বাঁচার মত বাঁচতে চাই,—নাচ্‌তে যাই।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

সাঁওতালি গান

সাওতালি গান সোনার সাজনি দিছি কিনিয়ে, রূপার সাজনি দিছি তায়; ‘আসিব’ বলিয়ে গেছে চলিয়ে, তবে সে এলনা কেন, হায়!

1 month ago · 1 min read 1 0 0
Poetry

বিবাহান্তে বিদায়

(মুণ্ডারি) ভাই বোনেতে ছিলাম রে এক মায়ের জঠরে, মায়ের যা’ দুধ সব খেয়েছি আমরা ভাগ ক’রে; তোমার ভাগ্যে ভাইরে তুমি পেলে বাপের ঘর, আমার ভাগ্যে ভাই রে আমি হ’লাম দেশান্তর। মাসেক দু’মাস কাঁদ্‌বে বাপে, সারাজীবন মায়, দিনেক দু’দি...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

বিবাহ-মঙ্গল

(পার্শীজাতি) ‘আজ আমাদের বিয়ে বাড়ী?—কেমন ক’রে জান্‌লি ভাই? ‘গয়লা আসে, ময়রা আসে, স্যাকরা হাসে, জান্‌ছি তাই!’ ‘আজ আমাদের বিয়ে বাড়ী!’—কেমন ক’রে জান্‌লি ভাই? ঘরে দ্বারে উঠান্ ’পরে লোক ধরে না,—জান্‌ছি তাই!’ ‘আজ আমাদের আম...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

সুপ্রভাত

স্বজনী! আমার কাননের ফুল! তেম্‌নিটি তুমি আছ কি আজো? ধূলা পায়ে তোরে দেখিতে এসেছি, এস বাহিরিয়া যেমন আছো। ভুবন ভ্রমিয়া আজিকে এসেছি, শোলোক রচেছি, ভালও বেসেছি;— তবে, সে কাহিনী তোর কাছে কিছু নয়! (তবু) দুয়ারে যখন এসেছি হঠাৎ...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

নয়ন জলের জাজিম

হাজারটা হাত আড়ষ্ট হিম। কাজের বিষম গুঁতাতে, জগৎ-জোড়া বুন্‌ছে জাজিম্‌ নয়ন-জলের সূতাতে! টানার ’পরে পড়েন পড়ে, কাজ্‌টা ভারি খাপী গো; নিত্য নিশায় জাজিম বিছায় অশ্রু জগৎ-ব্যাপী গো! পল্‌ ওয়ার্টিমার্‌।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

তান্‌কা

[‘তান্‌কা’ জাপানী সনেট। ইহা পাঁচ পংক্তিতে সম্পূর্ণ। ইহার প্রথম ও তৃতীয় চরণে পাঁচটি করিয়া এবং দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম চরণে সাতটি করিয়া অক্ষর থাকে। তান্‌কা সাধারণতঃ অমিত্রাক্ষর হয়।] পরিচ্ছেদ (মূল গ্রন্থে নেই) সূচীপত্র...

1 month ago · 1 min read 1 0 0