“ও রাজপুত্র! ও বন্ধু! দেখ চেয়ে!” “ডাকিছ কি সখা শরের আঘাত পেয়ে?” “দেখি, দেখি,-বুকে কিসের ও রাঙা দাগ?” “ওকি দেখিতেছ? ছড় গেছে বুঝি? যাক্।” “ও রাজপুত্র! ফের, ফের এই বেলা, খাড়া এ পাহাড়, উপরে শত্রু মেলা!” “পাথরেতে ঠেকে উছট লেগেছে বুঝি; ও সিপাহী লোক! বন্দুক ধর! যুঝি!” হূণ সৈন্যেরা চ’লেছে দর্পভরে; রাজার পুত্র,সহসা আহত শরে,— কহিল ফুকারি’ “হোঠোনা সিপাহী লোক!” আর কথা নাই,-নিবেছে জীবনালোক। জিউলে।