(নাস্‌সান্‌ যুদ্ধের পর একজন মৃত জাপানী সৈনিকের পাগড়ীর মধ্যে প্রাপ্ত) প্রভু! নিশি অবশানে শিশিরের সনে হয়ত জীবন ফুরাবে প্রাতে, তবু নিশানের মান রক্ষা করিব,— দিব না সে ধন শত্রু হাতে; কভু ছাড়িব না তাহা; অন্তিমে তারে পাগড়ী করিয়া বাঁধিব মাথে।