01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

পুষ্পময়ী

স্বজনি! তোর অঙ্গে ফুলের বাস! ফুলের মতই হাসিস্‌ —ও তুই ফুলের মতই চাস্‌! কোন্‌ দেবতার কুঞ্জবনে ছিলি গো তুই কোন্‌ ভুবনে, কোন্‌ রজনীগন্ধা তুমি ফেলিছ নিশ্বাস!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

কুঁড়ি

জড়সড় কুঁড়িটি আজ কে গো ফোটালে! কোন্‌ চাঁদে আজ চুমা তোমার দিলে কোন্‌ গালে! কোন পরীতে ও মুখ চেয়ে উড়ে গেল কি গান গেয়ে! কোন সরিতে উঠ্‌লে নেয়ে! কি রূপ লোটালে!

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

মৌন বিকাশ

ওগো আজকে তোমারি আঙিনার কোলে মুকুল মেলিল আঁখি! ধূলির কোলে সে কোথা হ’তে এল স্বৰ্গ-সুষমা মাখি’! এনেছে সে শোভা এনেছে গো হাসি, অঙ্গ ভরিয়া সৌরভরাশি; তাহারি রূপের মাধুরি হেরিয়া কুহরি’ উঠিছে পাখী! ওগো সে এসেছে যে, তারে আরতি কর...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

ফাল্গুনী হাওয়া

ফাল্গুনী হাওয়া কখন্‌ এলে গো ফাগুন বাতাস ওগো চির-সুমধুর! কখন্‌ রিক্ত লতারে পরায়ে দিলে এ রতন-চূর! পথে প্রান্তরে ঝল্‌মল্‌ করে ফুলকাটা কিঙ্খাব, আমের মুকুলে অশোকে বকুলে তোমারি আবির্ভাব! পান্না চুনীর কণ্ঠী পরেছে টিয়া আর চন...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 2 0 0
Poetry

ফুলের দিনে

ফুলের বনে ফুলের দিনে আমরা রাজা আমরা রাণী! মন কেড়ে নিই নানান্‌ ছলে আইন কানুন্‌ নাহি মানি। আপন হাতে শাসন করি, বসি’ ফুলের আসন ‘পরি চন্দ্রালোকের চাঁদোয়া-তলে আমরা সবায় মিলাই আনি'! পাখীর গানে গেয়ে উঠি, ফুলের সনে আমরা ফুটি,...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 2 0 0
Poetry

এস

বন-পল্পবে ঘন করি’ দিয়ে এস বসন্ত বায়! পুলকাঞ্চিত করি’ ধরণীরে এস লঘু দ্রুত পায়। এস চঞ্চল! এস প্রসন্ন! পূর্ণ কর গো যা’ আছে শূন্য, সৌরভে, রসে, সুপ্ত হরষে ভরি’ দেহ চেতনায়। কোকিল কণ্ঠে এস হে রঙ্গে, এস তরঙ্গে অঙ্গে অঙ্গে, হ...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 2 0 0
Poetry

আমন্ত্রণী

ফুলের ফসল লুটিয়ে যায়, অপসরীরা আয় গো আয়; মৌমাছিরে বাহন ক’রে হাওয়ার আগে ছুটিয়ে আয়! পাতার আগায় শিশির-জলে হেথায় কত মুক্তা ফলে, লুতার সূতায় ছলিয়ে দোলা ঝুলন খেলা খেলবি আয়! বাসস্তিকা তন্দ্রাভরে লুটায় বাসর-শয্যা ’পর...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 2 0 0
Poetry

নিভৃত

নিভৃত অনিশ্চিত পৃথিবীতে অরণ্যের ফুল রচে গেল ভুল; তারা তো জানত যারা পরম ঈশ্বর তাদের বিভিন্ন নয় স্তর, অনন্তর তারাই তাদের সৃষ্টিতে অনর্থক পৃথক দৃষ্টিতে একই কারুকার্যে নিয়মিত উত্তপ্ত গলিত ধাতুদের পরিচয় দিত। শেষ অধ্যায় এ...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রবাহিণী

প্রবাহিনী দুর্গম দূর শৈল-শিরের স্তব্ধ তুষার নই তো আমি; আপ্‌না-হারা ঝর্‌না-ধারা ধূলির ধারায় যাই যে নামি’ সরোবরের গম্ভীরতায় ফেনিল নাচের মাতন ঢালি; অচল শিলার ভ্রূ-ভঙ্গিমায় বাজাই চপল করতালি। মন্দ্র-সুরের মন্ত্র শুনাই গভীর...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

তারা

আকাশ-ভরা তারার মাঝে আমার তারা কই? ওই হবে কি ওই? রাঙা আভার আভাস মাঝে, সন্ধ্যা-রবির রাগে সিন্ধু-পারের ঢেউয়ের ছিটে ওই যাহারে লাগে, ওই যে লাজুক আলোখানি, ওই যে গো নাম-হারা, ওই কি আমার হবে আপন তারা? জোয়ার ভাঁটার স্রোতের টানে...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 2 min read 1 0 0
Poetry

১০০

১০০ সংসারে মোরে রাখিয়াছ যেই ঘরে সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া। করুণা করিয়া নিশিদিন নিজ করে রেখে দিয়ো তার একটি দুয়ার খুলিয়া। মোর সব কাজে মোর সব অবসরে সে দুয়ার রবে তোমারি প্রবেশ-তরে, সেথা হতে বায়ু বহিবে হৃদয়-’পরে চর...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 5 0 0
Poetry

তব রবিকর আসে কর বাড়াইয়া

তব রবিকর আসে কর বাড়াইয়া এ আমার ধরণীতে। সারাদিন দ্বারে রহে কেন দাঁড়াইয়া, কী আছে কী চায় নিতে। রাতের আঁধারে ফিরে যায় যবে, জানি, নিয়ে যায় বহি মেঘ-আবরণখানি- নয়নের জলে রচিত ব্যাকুল বাণী খচিত ললিত গীতে॥ নব নব রূপে বরনে...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

ধনে জনে আছি জড়ায়ে হায়

ধনে জনে আছি জড়ায়ে হায় তবু জান মন তোমারে চায়। অন্তরে আছ হে অন্তর্যামী, আমা চেয়ে আমায় জানিছ স্বামী, সব সুখে দুখে ভুলে থাকায় জান মম মন তোমারে চায়। ছাড়িতে পারিনি অহঙ্কারে, ঘুরে মরি শিরে বহিয়া তারে, ছাড়িতে পারিলে ব...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 2 0 0
Poetry

আশঙ্কা

ভালোবাসার মূল্য আমায় দু’হাত ভ’রে যতই দেবে বেশি ক’রে, ততই আমার অন্তরের এই গভীর ফাঁকি আপ্‌নি ধরা প’ড়্‌বে না কি? তাহার চেয়ে ঋণের রাশি রিক্ত করি’ যাইনা নিয়ে শূন্য তরী। বরং রবো ক্ষুধায় কাতর ভালো সে-ও, সুধায় ভরা হৃদয় তো...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

নদী পথে

গগন ঢাকা ঘন মেঘে, পবন বহে খর বেগে। অশনি ঝনঝন ধ্বনিছে ঘনঘন নদীতে ঢেউ উঠে জেগে, পবন বহে ধর বেগে! তীরেতে তরুরাজি দোলে আকুল মর্ম্মর রোলে। চিকুর চিকিমিকে চকিয়া দিকে দিকে তিমির চিরি’ যায় চলে’। তীরেতে তরুরাজি দোলে। ঝরিছে বাদল...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 2 min read 1 0 0
Poetry

জীবনদেবতা তব

জীবনদেবতা তব দেহে মনে অন্তরে বাহিরে আপন পূজার ফুল আপনি ফুটান ধীরে ধীরে মাধুর্যে সৌরভে তারি অহোরাত্র রহে যেন ভরি তোমার সংসারখানি, এই আমি আশীর্বাদ করি। — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 1 0 0
Poetry

আমার একলা ঘরের আড়াল ভেঙে

আমার একলা ঘরের আড়াল ভেঙে বিশাল ভবে প্রাণের রথে বাহির হতে পারব কবে? প্রবল প্রেমে সবার মাঝে ফিরব ধেয়ে সকল কাজে, হাটের পথে তোমার সাথে মিলন হবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে? নিখিল-আশা-আকাঙ্ক্ষাময় দুঃখে সুখে, ঝাঁপ দিয়ে...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 5 0 0