জড়সড় কুঁড়িটি আজ কে গো ফোটালে! কোন্‌ চাঁদে আজ চুমা তোমার দিলে কোন্‌ গালে! কোন পরীতে ও মুখ চেয়ে উড়ে গেল কি গান গেয়ে! কোন সরিতে উঠ্‌লে নেয়ে! কি রূপ লোটালে!