সাধের স্বপন
সাধের স্বপন কোথায় আছে?— প্রাণের মাঝে?—মনের মাঝে? জন্ম কোথায় বল গো খুলে, বাড়ে সে ধন কোন্ গোকুলে— বল্ গো বল। আঁথির মাঝে জন্মে সে ধন, দৃষ্টি-রসে পুষ্ট সে ধন, যেথায় জনম সেথাই মরণ! আমরা তাহার মরণ-ঘড়ি বাজাই চল! টুং-টাং-ঢং...
Share your poems|
Find readers who feel them. Earn from every read and every gift.
Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.
Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.
Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.
সাধের স্বপন কোথায় আছে?— প্রাণের মাঝে?—মনের মাঝে? জন্ম কোথায় বল গো খুলে, বাড়ে সে ধন কোন্ গোকুলে— বল্ গো বল। আঁথির মাঝে জন্মে সে ধন, দৃষ্টি-রসে পুষ্ট সে ধন, যেথায় জনম সেথাই মরণ! আমরা তাহার মরণ-ঘড়ি বাজাই চল! টুং-টাং-ঢং...
সবুজ বনের সবুজ ছায়, আয় গো কে তোরা মেলিবি কায়; পাখীর কণ্ঠে মিলায়ে তান, গাহিবি মধুর—মধুর গান! আয় গো হেথা আয় গো, হেথা আয়! এখানে নাই— কোনো বালাই, শুধু শীত—শুধু শীতের বায়। আকাঙ্ক্ষারে বিদায় ক’রে, মেলিবি কায় রবির করে...
কেহ কি হয় অধোবদন অকলঙ্ক দরিদ্রতায়? দৈন্য মোরা করি বরণ, ভীরু যে জন গণি না তার। অকথিত, অকীর্ত্তিত কর্ম্ম মোদের যেমনি হোক্, মর্য্যাদা ত মুদ্রাচিহ্ন মানুষ সোনা,—যেমনি হোক্। শাকান্নে দিন যদিই কাটে, ‘গড়া’—না হয় পর্লামই তা...
বন্ধু-গর্ব্ব। তাদের গর্ব্ব ক’রে থাকি আমি,—সে কথাটি জানি আমি, যাহারা নিয়ত আমারে ঘিরিয়া রয়েছে দিবস-যামী; আমার গর্ব্ব, আমার সর্ব্ব, আমার বন্ধু তা’রা;— এতগুলি মণি-রতনের মাঝে হ’য়ে আছি আমি হারা। তা’রা ঢলঢল মুকুতার ফল,—তারা...
উচ্চশির উচ্চে রাখা অভ্যাস আমার, আমার প্রকৃতি, হায়, রুক্ষ ও কঠোর; রাজার (ও) অবজ্ঞা দৃষ্টি পারেনাক মোর নয়নেয়ে করিবারে নত একবার। কিন্তু অয়ি স্নেহময়ী জননী আমার, যখন নিকটে থাকে মূর্ত্তিখানি তোর, অতি তীব্র অভিমান দর্প অতি...
স্বর্ণপাত্র ভাঙিলেও তা’র সোনা বলি’ সমাদর, ধননাশে জ্ঞানী জ্ঞানীই থাকেগো অক্ষয় গুণাকর; মূর্খের যদি হয় ধননাশ—কিবা সে মূল্য তার?— মাটির পাত্র ভাঙিবা মাত্র হ’য়ে পড়ে ধূলিসার। পণ্ডিতা অবৈয়ার।
বর্ষায় বাড়িয়া বনলতা, উচ্চে উঠে দেবদারু বাহি’; “কত হ’ল বয়ঃক্রম তব?” জিজ্ঞাসে তরুর মুখ চাহি’। তরু কহে “বর্ষ দুই শত,— মাস ছয় এদিক্ ওদিক্।” লতা বলে “এতে বৃদ্ধি এই!— সপ্তাহে যা’ হ’ল মোর ঠিক!” তরু বলে “বাঁচ আগে শীতের তুষা...
মনে কর তুমি নাই,—অথচ তোমার নিখিল বিপুল বিশ্বে পূর্ণ অধিকার! এ কথা কেমন?—শুধু কথামাত্র সার৷ গ্রহ-তারা-পুষ্প-ফলে বিচিত্র দর্শন বীজমন্ত্র সম এই নিখিল ভুবন;— ব্যাখ্যা, অর্থ, সার্থকতা সকলি ‘জীবন’! খুশ্হাল৷
অদৃষ্ট, পুরুষকার,—মিছে তৰ্ক সব, ও সব নহেক কোনো ধর্ম্মের বিভব; ভাগ্যের প্রাধান্য মেনে গেছে ভীরু সবে, সাহসী পুরুষকার;—জীবন আহবে। আল্তাফ্ হুসেন্ আন্সারি৷
কর্ম্ম ও কল্পনা৷ কে আছ হে সুচতুর! কর শুভকাজ, দিন না ফুরায় শুধু শুভ কল্পনায়; জীবন মরণ সাথে মিশাইয়া, আজ, অনন্ত কালেরে কর ছন্দ মধুময়। গেটে৷
শাস্ত্র অনেক, কাব্য অনেক, আয়ু-সংক্ষেপ, হায়! দুর্ঘটনার অন্ত নাহিক, বাধা দেয় পায়, পায়; সুধী যেইজন মরালের মত স্বভাবটি হয় তা’র, সে করে যতনে ক্ষীর-সংগ্রহ নীর করি’ পরিহার৷ বৃদ্ধ চাণক্য।
জীবন—সে ত’ ভূতের সাথে রণ, যে ভূত থাকে মনের গুহা মাঝে; কবি ত সেই—নিজেই যেই জন বিচার করে নিত্য নিজ কাজে। ইব্সেন্
দুঃখ নাই কল্পনা আমার,—তুমি যদি নাহি হও জন-বিমোহিনী; তবে যদি নাহি পায় মর্ম্ম পরশিতে,—অভাগিনী তুমি! আজ যদি সমস্ত জগৎ ছলায় কলায় বাঁধা পড়ে গো আপনি;— সাহসে হৃদয় বাঁধ, দেখ’—ছেড় না সরল পথ তুমি! সত্য রত্ন অমূল্য সে ধন,—যদ্...
বন্দি তোমা’ আনন্দ-মূরতি! পাখী তুমি কখনত’ নহ, স্বর্গে কিবা তা’রি কাছে অতি ভরা-প্রাণে ঢাল স্বপ্ন-মোহ; না শিখিয়া, না ভাবিয়া আহা, অজস্র গাহিছ অহরহ! ঊর্দ্ধে দূরে,—দূর দূরান্তরে ধরা হ’তে উড়েছ উধাও, গূঢ় নীল গগণ-সাগরে পুঞ্জ...
ওরে কচি! ওরে জড়সড়! নতমুখ! কত আতঙ্কে দুরু দুরু তোর বুক, অত দ্রুত আর হবেনা পলা’তে তুরিত চলি’ মারিতে ধরিতে আমি যাবনারে লাঙল তুলি’। সত্যই ব্যথা পেয়েছি পরাণে, ভাই, স্বভাবের ভাব—মানুষ তা রাখে নাই; অকারণ নয় তোর এই ভয়,— আমা...
চারিদিকে বহিল বাতাস,— তুলিয়া সাগর বক্ষে সংক্ষোভ ভীষণ; অন্তস্তল করিয়া বিকাশ উন্মাদ তরঙ্গ তীরে ধার অগণন। কলরবে কাঁদিল মানব, সশব্দে ছিঁড়িয়া যায় নৌকার বাঁধন; উঠি’ মেঘ সহসা ভৈরব নিল হরি’ নীলাকাশ, রবির কিরণ! কাল নিশি নামি...