ওই দেখ তরু‘পরে ফুলরাশি থরে থরে শোভিছে প্রদীপমালা সম; শিশির গিয়েছে ব’লে যেন তা’রা কুতুহলে প’রেছে মালিকা মনোরম! হেথায় ভেলার বন, বিল্ব-তরু অগণন ফলভারে অবনত কায়; কে করিবে উপভোগ এ কাননে নাহি লোক, ফলে ফল বিফলে হেথায়। ওই দেখ গাছে গাছে কেমন ঝুলিয়া আছে মধুক্রম মধুমক্ষিকার; ডাহুক ডাকিছে জলে, শিখি কেকারব ছলে উত্তর দিতেছে যেন তার! আপনি ঝরিয়া ফুল ঢেকেছে বিটপী-মূল,— রচিয়াছে ফুলের আসন; ফিরে করী দলে দলে, বিহগের কলকলে চিত্রকূট মুগ্ধ করে মন। বাল্মীকি