সাধের স্বপন কোথায় আছে?— প্রাণের মাঝে?—মনের মাঝে? জন্ম কোথায় বল গো খুলে, বাড়ে সে ধন কোন্ গোকুলে— বল্ গো বল। আঁথির মাঝে জন্মে সে ধন, দৃষ্টি-রসে পুষ্ট সে ধন, যেথায় জনম সেথাই মরণ! আমরা তাহার মরণ-ঘড়ি বাজাই চল! টুং-টাং-ঢং,—টুং-টাং-ঢং বাজাই অনর্গল! শেক‍্সপীয়ার।