শ্যামল-শস্য-ভরা! (চির) শান্তি-বিরাজিত পুণ্যময়ী; ফল-ফুল-পূরিত, নিত্য-সুশোভিত, যমুনা-সরস্বতী-গঙ্গা-বিরাজিত। ধুর্জ্জটি-বাঞ্ছিত-হিমাদ্রি-মণ্ডিত, সিন্ধু-গোদাবরী-মাল্য-বিলম্বিত, অলিকুল-গুঞ্জিত-সরসিজ-রঞ্জিত। রাম-যুধিষ্ঠির-ভূপ-অলঙ্কৃত, অর্জুন-ভীষ্ম-শরাসন-টঙ্কৃত, বীরপ্রতাপে চরাচর শঙ্কিত। সামগান-রত-আর্য্য-তপোধন, শান্তি-সুখান্বিত কোটি তপোবন, রোগ-শোক-দুখ-পাপ-বিমোচন। ওই সুদূরে সে নীর-নিধি,— যার, তীরে হের, দুখ-দিগ্ধ-হৃদি, কাঁদে, ওই সে ভারত, হায় বিধি! ভৈরবী—কাওয়ালী।