সংসারের দুঃখ, ব্যথা, বিপদের পাশে, কাহার আদেশে সুখ-শান্তি পরকাশে? তীরে তপ্ত বালি যেন প্রচণ্ড অনল, পাশে বহাইল কেবা প্রবাহ শীতল? সিন্ধুমাঝে দিক্‌হারা নাবিকের তরে, কে রেখেছে ধ্রুবতারা বসায়ে উত্তরে? ভূমিষ্ঠ হবার আগে স্তন্যপ সন্তান, কে করেছে মাতৃস্তনে দুগ্ধের বিধান? সমাপ্ত