নয়নের বারি নয়নে রেখেছি, হৃদয়ে রেখেছি জ্বালা। শুকায়ে গিয়েছে প্রাণের হরষ, শুকায়ে গিয়েছে মালা। দেখা দিবে ব’লে কেন দিলে আশা, আশা-পথ পানে চেয়ে রই; (আমার) ভেঙ্গে গেছে বুক, ভেঙ্গেছে পরাণ, সময় থাকিতে আসিলে কই! এলে যদি, সখা, ব’স ভাঙ্গা-বুকে, ভাঙ্গা হৃদয়ের যাতনা লও; মুখ পানে চেয়ে, দুখ ভুলাইয়ে, ভাল ক’রে আজ কথাটি কও। মিশ্র ঝিঁঝিট—একতালা।