আলাপে। জন্মভূমি। জয় জয় জনমভূমি, জননি! যাঁর, স্তন্যসুধাময় শোণিত ধমনী; কীর্ত্তি-গীতিজিত, স্তম্ভিত, অবনত, মুগ্ধ, লুব্ধ, এই সুবিপুল ধরণী! উজ্জ্বল-কাঞ্চন-হীরক-মুক্তা— -মণিময় হার-বিভূষণ-যুক্তা; শ্যামল শস্য-পুষ্প-ফল-পূরিত, সকল দেশ-জয়-মুকুটমণি! সর্বব-শৈল-জিত, হিমগিরি শৃঙ্গে, মধুর-গীতি-চির-মুখরিত ভৃঙ্গে, সাহস-বিক্রম-বীর্য্য বিমণ্ডিত, সঞ্চিত পরিণত-জ্ঞান-খনি। জননী-তুল্য তব কে মর-জগতে? কোটি কণ্ঠে কহ, “জয় মা! বরদে!” দীর্ণ বক্ষ হ’তে, তপ্ত রক্ত তুলি’ দেহ পদে, তবে ধন্য গণি! মিশ্র পরোজ- কাওয়ালী