গিরিশিরে বৃষ্টি পড়ি’, জন্মায় তুষার, নিদাঘে গলিয়া, জল হয় পুনর্ব্বার; প্রথমে নির্ঝর, পরে বেগবতী নদী, সিন্ধুবক্ষে জলরাশি ঢালে নিরবধি; সিন্ধুবারি বাষ্প হ’য়ে তপনের করে, নির্ম্মাণ করিছে শূন্যে জলধর-স্তরে; সেই মেঘ গিরিশিরে পুনঃ ঢালে জল, ঘুরে ফিরে তাই হয়, বিধির কৌশল।