শির কহে, “ছত্র ভাই, মোর রক্ষা তরে, নিজে দগ্ধ হও তীব্র তপনের করে;” ছত্র বলে, “পর-অর্থে আত্মত্যাগ সম নাহি সুখ এসংসারে, নাহিক ধরম।” চরণ কহিছে দুখে ডাকি’ পাদুকারে, “নিজে ক্ষত হয়ে, বন্ধু, বাঁচাও আমারে; পাদুকা কহিছে, “দেখ, রক্ষিতে তোমায়, নিজে ছিন্ন হই, কিন্তু কি আনন্দ তায়।”