বায়ু কহে, “দীপ, তব আমিই সম্বল;” দীপ বলে, “যতক্ষণ না হও প্রবল।” বৃষ্টি বলে, “শস্য, আমি তোমার সহায়;” শস্য বলে, “অতিরিক্ত হ’লে, প্রাণ যায়।” বংশী কহে, “কর্ণ, তোমা পরিতৃপ্ত করি;” কর্ণ কহে, “অতি তীক্ষ্ণ-স্বরে, প্রাণে মরি।” বিষ কহে, “রোগি, আমি তোমার ঔষধি;” রোগী কহে, “উচিত মাত্রায় রহ যদি।”