অর্থ আছে, কপর্দ্দক নাহি করে ব্যয়; বিদ্যা আছে, কা’রো সনে কথা নাহি কয়; বুদ্ধি আছে, ব’সে থাকে কাজ নাহি করে; রূপ আছে, বদ্ধ থাকে গৃহের ভিতরে; শক্তি আছে, নাহি করে পর-উপকার, তেজঃ আছে, দাঁড়াইয়া দেখে অবিচার; সে নর চিত্রিত এক ছবির মতন,— গতি নাই, বাক্য নাই, জড়, অচেতন।